সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৬ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ১৯পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৯৪ পয়েন্টে।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৬টি, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের।
0 মন্তব্য