আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য সাইকেল র্যালি”অনুষ্ঠিত হয়, “ফিফা বিশ্বকাপ ফ্যান রাইড সকাল ৮টায় শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেয় রাউন্ড টেবিল বাংলাদেশ।
আসন্ন FIFA World Cup 2026-এর আনন্দ ও উন্মাদনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এর অধিক সাইক্লিস্ট এই র্যালিতে অংশ নিয়ে বিশ্বকাপের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
রঙিন জার্সি, জাতীয় পতাকা, ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এবং সাইক্লিস্টদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দময় মিলনমেলায়। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী ও সাইক্লিং সম্প্রদায়ের এই মিলন উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এই র্যালির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেলের গুরুত্বও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া চর্চা, সুস্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তা দেশব্যাপী পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বিশ্বকাপের আনন্দকে ঘিরে ফুটবলপ্রেমী ও সাইক্লিস্টদের এই মহামিলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
রাউন্ড টেবিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী, এজাজ মাহমুদ রনি-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের কর্মসূচির শুভ উদ্বোধন করেন ,বাংলাদেশের কিংবদন্তি, সাবেক জাতীয় ফুটবলার, কায়সার হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএফএল,হেড অব মার্কেটিং, এর এজিএম ব্র্যান্ড, মোঃ শরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ তাইজুদ্দিন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি, আমিনুল ইসলাম টুববুস, আরএফএল বাইক, ব্র্যান্ড ম্যানেজার, খন্দকার আরিফ হোসেন -সহ দেশের বিভিন্ন জাতীয়ভিত্তিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সাইকেল যাত্রার উদ্বোধন করেন।
0 মন্তব্য