রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৫ মে) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৩১ জন, তেজগাঁও এলাকা থেকে ৪৯ জন, গুলশান থানা এলাকা থেকে ৩০ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্য