গণঅধিকার পরিষদ (জিওপি) বান্দরবান জেলা শাখার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুর রহমান সোহেল।
সভায় জানানো হয়, গণঅধিকার পরিষদ বান্দরবান জেলা শাখার জন্য ছয় মাস মেয়াদি ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহিদুর রহমান সোহেল। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল মালেক, মামুনুর রশিদ (সদর) ও সরওয়ার আলমকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. শাহাদাত হোসেন।
এ ছাড়া যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. আব্দুর রহিম আশিক, নাহিদা আক্তার, মামুনুর রশিদ (লামা) ও সুভাষ পূণ্য ত্রিপুরাকে।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নাজমুল আলম, সুমন বড়ুয়া, তাইমুর রহমান আবির, মেহেদী হাসান সানি, উসাইমে মারমা, অনেক কুমার তঞ্চঙ্গা, অংশিং থোয়াই মারমা, জাহিদুল ইসলাম, ইয়াসমিন আক্তার, নাসরিন আক্তার, আক্তার হোসেন, আমেনা আক্তার, নাসিমা আক্তবিক, অভি বিকাশ তঞ্চঙ্গা, আয়েশা বেগম, আরাফা বেগম, প্রিয়া আক্তার, মুকাদ্বিসা বেগম ও ফাতেমা আক্তার সুমি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, গণঅধিকার পরিষদের নেতারা বান্দরবানের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবেন এবং ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য