সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৪ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৮পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।
0 মন্তব্য