পোশাকশ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদী শক্তি হাত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে গিয়ে যারা নিজের আপন ঠিকানা দিল্লিতে বসে আছে তাদেরকে জনগণ আর এই দেশে রাজনীতি করতে দেবে না।
এসময় জামায়াতকে নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত কখনো তাদের ইশতেহারে ইসলামি রাষ্ট্র কায়েমের কথা বলেনি।
নির্বাচন এবং আন্দোলনের সময়ে হেফাজতে ইসলামের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন এবং আন্দোলনের সময় অরাজনৈতিক সংগঠন হওয়া সত্তেও হেফাজতে ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলো। যার নেতৃত্বে ছিলেন মহিবুল্লাহ বাবু নগরী।
0 মন্তব্য