মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কাউসার রহমানের আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর আলী মিয়া।
সভায় বক্তব্য দিতে গিয়ে জাফর আলী মিয়া বলেন, তার সহকর্মীরা মিথ্যা মামলায় জেলহাজতে থাকা অবস্থায় তাদের মুক্তির জন্য তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি আরও বলেন, মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদারের সঙ্গে তিনি উচ্চপর্যায়ে কথা বলেছেন, যাতে মাদারীপুর-১, ২ ও ৩ আসনের কোনো নিরীহ ব্যক্তি মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন।
বক্তব্যের শেষ পর্যায়ে অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, “আপনারা যদি আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেন, তাহলে আমি মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করবো।”
এ সময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তার বক্তব্যে সাড়া দেন।
0 মন্তব্য