লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।
জানা গেছে, ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে প্রত্যাবাসনকৃতদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের নিজস্ব অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
আলোচিত সংবাদ
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু |
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পাঁচ কারণ |
- ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি |
- ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ |
- রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা |
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত |
- ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয় |
- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক |
- জামালপুরে ট্রাকচাপায় মা-বাবার সঙ্গে মারা গেল ৮ মাস বয়সী মেয়েটিও |
- আইপিএলে ৪০ কোটি রুপি চান তারকা ক্রিকেটাররা, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো |

0 মন্তব্য