Browsing: রাজধানী

দ্বীপজেলা ভোলার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ ও দ্রুত করতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত নৌপথে সরাসরি ফেরি সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

রাজধানীর সড়কে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ডিএমপি। গত জুলাই মাসে এ ধরনের গাড়ির বিরুদ্ধে ৯১৫টি মামলা করা হয়েছে।

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রী বহনকারী অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হবে। ছয় যাত্রী বহনকারী কোনো ই-রিকশা ঢাকার দুই সিটি করপোরেশনের নিবন্ধনের আওতাভুক্ত হবে না।

রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘ঢাকা দিবস ২০২৬, হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও লোকজ জীবনধারার নানা অনুষঙ্গ তুলে ধরা হয়।

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে খুব দ্রুতই নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ নীতিমালায় এসব রিকশা কোথায়  কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।