হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের অবৈধ গর্জন কাঠ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি-এর একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ গর্জন গোলকাঠ বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গর্জন কাঠ ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে কাঠ ও অন্যান্য পণ্য পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত কাঠ ও কাভার্ড ভ্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
0 মন্তব্য