Browsing: হবিগঞ্জ

হবিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরাসি ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে মিরপুরগামী একটি ট্রাক থামিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

হবিগঞ্জ শহরের আনোয়ারপুর ও নোয়াগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে রোববার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জের লাখাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে জীবিত ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে সরকারি বয়স্ক ভাতার তালিকায় ‘মৃত’ দেখিয়ে অন্য এক নারীর নামে ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, হবিগঞ্জ জেলা কমান্ডারের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক, দৈনিক হবিগঞ্জ সমাচার-এর সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির বিশিষ্ট নেতা গোলাম মোস্তফা রফিকের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক আজ ১৫ আগস্ট বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানকৃত ১৩৩ কেজি গাঁজা, ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।