আসন্ন ৭নং ওয়ার্ড পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে মেম্বার পদে মো. ছয়ফুল ইসলামের নাম স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।
পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাষা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডর জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ও কৃষদলের ইউনিয়নের অন্যতম সদস্য, তার বেরুবাড়ি পাড়া গ্রামে। বর্তমানে তিনি তিনি কৃয়া ও সাংস্কৃতিক মনা সদস্য হিসেবেও যুক্ত আছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে ছয়ফুল ইসলাম ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় অনেকেই তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।আগামীতে যদি ছয়ফুল ইসলাম মেম্বার নির্বাচিত হন, তাহলে তিনি এসব জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি।”
স্থানীয়দের মতে, সমাজ গঠনে সৎ, দক্ষ ও শিক্ষিত তরুণ নেতৃত্বের বিকল্প নেই। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি মানুষের সমস্যা বুঝে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম।
এ বিষয়ে ছয়ফুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। ৭নং ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য।
0 মন্তব্য