বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদেন বলা হয়েছে, এদিন গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।
সোমবার তেলের দাম হঠাৎ বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বাড়ে। এতে ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার কারণেই মূলত বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ট্রাম্পের এই অবস্থানের ফলে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতা হওয়ার সম্ভাবনা কমেছে। এতে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা দুর্বল হয়েছে, যা তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
0 মন্তব্য