নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচারের প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলায় বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারের নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউনে উপস্থিত ছিলেন সালাম খান (সাংগঠনিক সম্পাদক, অভিভক্ত কালকিনি), নাজমুল খন্দকার (সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি, গোপালপুর ইউনিয়ন), ফেরদাউস মুন্সী (যুবদল নেতা), বনি আমিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ডাসার উপজেলা ছাত্রদল), এইচ এম ইমরান মাতুব্বর (ডাসার উপজেলা ছাত্রদল), মাহফুজ তালুকদার (সভাপতি, ডি. কে. আইডিয়া কলেজ ছাত্রদল), জব্বার বেপারী (ডাসার উপজেলা বিএনপি) ও আলহাজ্ব সরদার (ডাসার উপজেলা শ্রমিক দল)।
এছাড়াও সৌরভ হাওলাদার, রিমন পালোয়ান, সোহাগ, মাহাবুব মুন্সী, লিটন কাজী, সবুজ মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য