আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী অর্থবছরে এডিপির মোট আকার হবে ৩ লাখ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা ও বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা বাড়ানোর দিকেও নজর রাখা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে। দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের জন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি
0 মন্তব্য