Author: মো: আবদুল লতিফ

দীর্ঘদিন পড়ে থাকা এসব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে ২৪টি কেন্দ্রেই পর্যায়ক্রমে চিকিৎসাসেবা চালু করা হবে।

বিস্তারিত পড়ুন

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চের শেষ দিক থেকে জুনের শেষ পর্যন্ত এক বছরে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। ইরানের পারস্য বর্ষপঞ্জি অনুযায়ী এই সময়কে বছরের প্রথম প্রান্তিক হিসেবে গণ্য করা হয়।

বিস্তারিত পড়ুন

দেশের অন্যান্য এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। অথচ ১০ থেকে ১৫তম গ্রেডের কর্মচারীদের জন্য এই হার ৩৫ শতাংশ। ফলে ১৬তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে উন্নীত হলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া পাওয়ার হার কমে যাচ্ছে।

বিস্তারিত পড়ুন

চা শুধু একটি পানীয় নয়, বিশ্বের বিভিন্ন দেশে এটি সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে মসলা চা বা চায়ের সঙ্গে দুধ ও বিভিন্ন মসলা মেশানোর রীতি ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিনের।

বিস্তারিত পড়ুন

জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত পড়ুন

রামগড় থেকে চিকিৎসার জন্য ওই প্রসূতিকে বিএম হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক ডা. সৈয়দা ফারহিন আজম ও সিনিয়র নার্স হাসনা হেনার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। জন্ম নেওয়া তিন নবজাতকের মধ্যে দুজন সুস্থ রয়েছে। অপর শিশুটির ওজন তুলনামূলক কম হওয়ায় তাকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

বিস্তারিত পড়ুন