Browsing: তিস্তা

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।

উজানের ঢল ও  ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে।

টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

তিস্তা নদীর দুই তীরের ৫ জেলার ৮টি স্থানে হাজারো মানুষ গণসমাবেশ ও আলোর মিছিল করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় তাঁকে অভিনন্দন জানিয়ে এবং প্রকল্পটি দ্রুত একনেক অনুমোদন ও বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা এই মিছিল করে।

গত দু’দিনে রংপুর অঞ্চলের ৫ জেলা রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে ৬৫টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে বলে জানিয়েছেন রংপুর অঞ্চলের পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব।

সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।