Browsing: সরকারি চাকরি

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং ভাতাসহ মোট বেতন ৩৩ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানান। যদি ভাইভার নম্বর বৃদ্ধির এই সিদ্ধান্ত বহাল থাকে তারা কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে বৈঠকে বসছে কমিটি। বুধবার (২৪ জুন) পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক ডেকেছে বলে জানা গেছে।

দেশের সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন এবং শূন্য পদ পূরণে সরকারের চলমান পরিকল্পনার কথাও জানান।