Browsing: সোনা

দেশের বাজারে গতকাল শনিবার বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা।

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার টাকার ওপরে। আর কমদামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৬০ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দেশের বাজারে বুধবার (২ সেপ্টেম্বর) সোনার নতুন কোনো দাম নির্ধারণ করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে সর্বশেষ নির্ধারিত দামেই আজ দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও নিয়মিত সোনা ও রুপার দাম পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা কেনার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া জরুরি।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে স্বর্ণের দাম গতকাল বৃহস্পতিবার আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৯ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৯ হাজার ৪৪৮ টাকা ও ১৮ ক্যারেটের সোনার ভরিতে বাড়ানো হয়েছে ৮ হাজার ১০৬ টাকা। গতকাল সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। এরপর আর নতুন করে দাম সমন্বয় হয়নি।