Browsing: সালমান শাহ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

 গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৭৬ (২) ধারা অনুসারে দেহাবশেষ উত্তোলনের সময় উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে।