Browsing: রিয়ালিটি চেক

গত বছর এই একই সময়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেননি ব্যাটাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে পরশু রাতে ২৭২ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে মোটে ৩৩.৪ ওভার। ব্যাটিংয়ের এই ভরাডুবির প্রভাব পড়েছে ফলেও। ২০২৩ বিশ্বকাপের পর থেকে বিদেশের মাটিতে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় মাত্র ৪টিতে, হার ১৭ ম্যাচে।