বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি স্পষ্ট করেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি; বরং তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মাদকের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার কথা জানান তিনি।
ইশরাক বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
0 মন্তব্য