Browsing: রাজধানী

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭০ টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর কলাবাগান এলাকায় এক ব্যক্তির ছুরিকাঘাতে তার স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের কিচেন গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) ও তার মা ফিরোজা বেগম (৪০)। এ ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) দুপুরে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যরা।

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে ।  এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । একই ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে করে গরম আগের তুলনায় কিছুটা কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।