Browsing: পরীক্ষা

মৃত শিক্ষার্থীর নাম সাহিল ওয়াকোড়ে এবং তিনি ডিপার্টমেন্ট অব এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী ছিলেন। শুক্রবার পরীক্ষা চলার সময় তিনি উত্তর খোঁজার জন্য পরীক্ষার প্রশ্নপত্রটি চ্যাটজিপিটি-তে আপলোড করেছিলেন।

এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সবকিছু বিবেচনা করে রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর মধ্যে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। জবি ও রাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তের উল্লেখযোগ্য অংশই শিশু। এ বছর বিশেষ করে স্কুলগামী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই জ্বর দেখা দিলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।