Browsing: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা দেখতে চায় প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে ধীরে ধীরে এগিয়ে যেতে।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। দুই সপ্তাহব্যাপী এ আয়োজনের কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।