Browsing: প্রধানমন্ত্রী

‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, বিএনপি আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবে। জনগণ বিএনপিকে টাইম দিয়েছে পাঁচ বছর।’

অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।’

শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে দুপুর আড়াইটায় মৌলভীবাজারের উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আজ (বুধবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মূলত তিনি সেখানে যান। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।