Browsing: পাহাড়ি ঢল

চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তলিয়ে গেছে দেড় লাখ হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে ২৪১ কিমি. সড়ক। রোববারও ভারি বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকা ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজও দেশের ছয় বিভাগে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লতি মাসের প্রথম সপ্তাহ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ১৯ হাজার ৮৬৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ক্ষতির এই হিসাব দিয়েছে।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা। পানি পুরোপুরি নেমে গেলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ আরো স্পষ্ট হবে।

এদিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা তৈরির কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার।

গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ব্যাপক ঢলের পানি প্রবেশ করেছে।