Browsing: অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল হাফসেঞ্চুরি এবং শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ–হাসান মাহমুদের দৃঢ় প্রতিরোধে বড় লিডের পথে এগিয়ে গেছে সফরকারীরা।

অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

ডানহাতি পেসার হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন হাসান।

 ১২ ও ১৪তম ওভারে জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচ এবং ট্রাভিস হেডকে বোল্ড করে জোড়া আঘাত হানেন হাসান। ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫২ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। গতকাল শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের ১৭ সদস্য।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।