Browsing: অস্ট্রেলিয়া

ম্যাকাই টেস্টের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর পর মুমিনুল হকও ফিরে গেছেন। মাত্র ১৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা।

ডারউনে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। অস্ট্রেলিয়ার ম্যাকেতে অনুষ্ঠেয় ম্যাচটির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট শুরুর চার দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এটাই বাংলদেশ যা আগে কখনো করতে পারেনি, ডারউইনে সেটিই করে দেখাল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবার টেস্টে হারিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।

তানজিদের বিদায়ের পর আর কোনো বিপদ হতে দেননি শাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লক্ষ্য অর্ধেকের বেশি পেরিয়ে গেছেন তারা। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। শাদমান ১৭ ও মুমিনুল ১৪ রানে অপরাজিত আছেন। ইতিহাস গড়তে প্রয়োজন আর মাত্র ২৪ রান।

ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছিল হাসান মাহমুদকে। আর একটা ওভার খেলে দিতে পারলেই বাংলাদেশের হয়ে একটা রেকর্ড গড়া হয়ে যেত বল হাতে আগুন ঝরানো হাসানের। তবে তা হলো না। তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বিদায় নিলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে।

বাংলাদেশকে প্রথম দুই দিনের কোনো সেশনেই দাপট দেখাতে দেয়নি অস্ট্রেলিয়া—বরং প্রতিটি সেশনেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের প্রথম সেশনেও তার ব্যতিক্রম হয়নি। ৪১৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।