Browsing: ঐতিহাসিক ৭ নভেম্বর

 ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়ার বন্দিদশা থেকে মুক্তি দেশকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছিল। সেদিন তার পাশে ঢাকা সেনানিবাসে আমিসহ ২০ থেকে ২৫ জন কর্মকর্তা দাঁড়িয়েছিলাম। সেই সময় অনেক কর্মকর্তা কর্নেল আবু তাহেরের তথাকথিত বিপ্লবী সৈনিক সংস্থার হাতে নিহত হয়েছিলেন। সেদিন শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও সৈনিকরা প্রতিরোধ করেছিলেন। নস্যাৎ হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অভ্যুত্থান চেষ্টা। এই ব্যর্থতার কারণ ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াকে বন্দী করে অভ্যুত্থান ঘটানো। খালেদ মোশাররফ এমনকি তাহেরও হয়তো ভুলে গিয়েছিলেন যে, সৈনিক ও তরুণ অফিসারদের মধ্যে জিয়াউর রহমানের জনপ্রিয়তা তাদের চেয়ে অনেক বেশি ছিল।’ অন্যদিকে, একই ঘটনাপ্রবাহের বিবরণ দিতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তাঁর বাংলাদেশ: আ লিগ্যাসি অব ব্লাড গ্রন্থে লিখেছেন, ‘১৯৭৫ সালের ৫ ও ৬ নভেম্বর ক্যান্টনমেন্টসহ সারা শহরে ছড়ানো হলো হাজার হাজার প্রচারপত্র। একটি ব্যাপারে ডান ও বাম উভয় রাজনৈতিক দলই একমত ছিল, আর তা হচ্ছে খালেদ মোশাররফ একজন বিশ্বাসঘাতক এবং সে ঘৃণিত বাকশাল ও মুজিববাদ ফিরিয়ে আনতে চাইছে।’