Browsing: নিয়োগ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করা। একই সঙ্গে দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার ৫৩১ জনের মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তার ভাষ্য, শিক্ষা খাতে চলমান প্রায় ৩০ হাজার মামলার জটিলতার কারণেই দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
 

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং কারিগরি ও সহায়ক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।  পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।