Browsing: মহাসড়ক

ব্যস্ততম এই সড়কে ইউটার্ন ব্যবহার করে ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে। দ্রুতগতির বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ব্যাটারী চালিত অটোরিকশাা ও মোটরসাইকেল চালকরা দ্রুত মহাসড়ক পারাপারের জন্য ইউটার্ন ব্যবহার করছে। সবচেয়ে বেশি ইউটার্ন ব্যবহার করে মোটরসাইকেল চালকরা।

ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে গার্মেন্টস শ্রমিকরা একযোগে রাজধানীর দিকে রওনা হওয়ায় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকাগামী লেনে ঢাকায় চলাচল করা দুটি ফিটনেসবিহীন বাস যমুনা সেতুর ওপর বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী লেনে যানচলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সূত্রপাত হয়।

বাসচালক শহিদ বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না।

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।