Browsing: মীরসরাই

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।