Browsing: ক্যাম্পাস

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় পুলিশ পরিচয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তল্লাশির অভিযোগ উঠেছে। আচরণে সন্দেহ হওয়ায় তিনজনকে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে জানা যায়, তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও একজন পুলিশের সোর্স। উভয় পক্ষের বক্তব্য শুনে সমঝোতা হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন 'যবিপ্রবি প্রেসক্লাব'-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে 'ভোরের বাংলা নিউজ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং 'দৈনিক জাগো সংবাদ'-এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।