Browsing: কুয়েত

কুয়েতে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারি কর্তৃপক্ষের উদ্যোগে তাদের উচ্ছেদ করা হয়।পরে তাদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করে কুয়েত সরকার। সেখানে পর্যাপ্ত খাদ্য, পানীয় রাখা হয়েছে। এছাড়া সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এয়ারকন্ডিশন) সুবিধা রাখা হয়েছে।

ইরানের হামলায় কুয়েতের নৌবাহিনীর একটি জাহাজে আঘাত লেগে চার সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, আহত সেনাসদস্যদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একে অপরকে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যে আলোচনা চলছিল, তা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।