Browsing: কৃষি

আম বাগানে ১৮০০ গাছে বিলম্বিত জাত গৌরমতি আম এবং ১৭০০ গাছে বারোমাসি কাটিমন জাতের আম ঝুলছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে গৌরমতি আম বাজারজাত করতে শুরু করেছেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে  কাটিমন আম বাজার জাত করতে শুরু করেছেন। তিনি তার বাগান থেকে গৌরমতি গাছ থেকে ৪শ মণ এবং কাটিমন গাছ থেকে ৪৫০ মণ আম পাওয়ার প্রত্যাশা করছেন।

চলতি অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় এবার ঋণ বিতরণের লক্ষ্য বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

 এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনা অববাহিকার কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় গবেষণাভিত্তিক উদ্ভাবন, জলবায়ু-সহিষ্ণু ফসল নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমানে বড় একটি চ্যালেঞ্জ। এ কারণে বালাইনাশকের ব্যবহার যেন বিজ্ঞানসম্মত, পরিমিত ও পরিবেশবান্ধব হয়, সে বিষয়ে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন প্রয়োজন