Browsing: কোয়ার্টার ফাইনাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মুখোমুখি হতে চলেছে। এই লড়াইয়ে কে জিততে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার।এই ম্যাচ শুরুর আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়েছে অপ্টা। তারই ফলাফলে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। কাতারে চমক জাগানো দল হিসেবে নয়, বরং শিরোপা জয়ের স্পষ্ট লক্ষ্য নিয়েই বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো।

নিজেদের মাটিতে বিশ্বকাপে স্বপ্নের যাত্রা থেমে গেল যুক্তরাষ্ট্রের। চার্লস ডি কেটেলারের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ভর করে সোমবার রাতে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।