Browsing: কলম্বিয়া,

১২০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইঙ্গার লুইস দিয়াজের এক গোল ও এক অ্যাসিস্টে ভর করে বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। বুধবার মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দানিয়েল মুনোজ, লুইস দিয়াজ ও জামিন্তন কাম্পাজ গোল করেন।