Browsing: কারবালা

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, শহীদ নেতার পবিত্র মরদেহ গ্রহণ করতে বাইনুল হারামাইন এলাকায় ইরাকি শোকাহত মানুষের ব্যাপক সমাগম হয়েছে। ইরাকে ইসলামী বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর শেষ বিদায় অনুষ্ঠান আয়োজক উচ্চ কমিটির মুখপাত্র সাদ মান বুধবার জানান, এ অনুষ্ঠান কাভার করতে প্রায় ৪ হাজার ৩০০ জন ইরাকি ও বিদেশি সাংবাদিক অংশ নিয়েছেন।

খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।