Browsing: হত্যা

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

সন্তান হারানোর শোকে এখনো স্তব্ধ রামিসার মা-বাবা। পরিবারজুড়ে চলছে মাতম। পল্লবীর ছোট্ট বাসাজুড়ে শুধুই কান্না, দীর্ঘশ্বাস আর বড্ড ভারী নীরবতা। বাসার সামনে টানানো ব্যানারে লেখা ‘রামিসা হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।’

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে সালিশ বৈঠকের সময় আলিমুদ্দীন (৫২) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের উপস্থিতিতে ওই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ভুট্টা বিক্রির পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।