Browsing: হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে জীবিত ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে সরকারি বয়স্ক ভাতার তালিকায় ‘মৃত’ দেখিয়ে অন্য এক নারীর নামে ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, হবিগঞ্জ জেলা কমান্ডারের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক, দৈনিক হবিগঞ্জ সমাচার-এর সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির বিশিষ্ট নেতা গোলাম মোস্তফা রফিকের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক আজ ১৫ আগস্ট বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানকৃত ১৩৩ কেজি গাঁজা, ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।

হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।