Browsing: হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রীদের ইভটিজিং এবং পুকুরে গোসলের সময় নারীদের মোবাইলে ভিডিও ধারণের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেলকে পেছন থেকে পিকআপ দিয়ে চাপা দিয়ে দুই আরোহীকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের তদন্তে ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমার জেরে পরিকল্পিতভাবে মোটরসাইকেলটিকে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে।

হবিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরাসি ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে মিরপুরগামী একটি ট্রাক থামিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

হবিগঞ্জ শহরের আনোয়ারপুর ও নোয়াগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে রোববার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জের লাখাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।