Browsing: হামলা

 যারা আক্রমণ করেছেন; তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়েছেন। যারা আক্রমণ করেছেন তারা মনে করছেন যে পার পেয়ে যাবেন। তারা আমার গায়ে হাত তুলেছেন। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে, অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছেন তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করেছেন; আমাদের না।

 রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার পাশাপাশি ইউক্রেনও দূরবর্তী রাশিয়ান জ্বালানি সুবিধা ও গুদামে আঘাত হেনেছে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে।

গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন।

 জর্দানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা আরো অন্তত ৮টি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে পুনরায় চালুর উপযোগী করা হয়েছে।

দক্ষিণ ও পূর্ব লেবাননে শুক্রবার গভীর রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান আবারও যুদ্ধাবস্থায় ফিরে গেছে। কয়েক সপ্তাহ যুদ্ধ বিরতির পর আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। অন্যদিকে, একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছে বলে অভিযোগ করে ইরান প্রতিবাদ জানিয়েছে।