Browsing: হাম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।

 ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। এই সময়ে ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৪টি শিশু।

ছয় মাসের কম বয়সী রোগী ছিল ৩৫৯ জন (৬.১৭ শতাংশ), সাত থেকে ৯ মাস বয়সী ৬৯৪ জন (১১.৯৪ শতাংশ), ১০ মাস থেকে দুই বছর বয়সী এক হাজার ৪৭১ জন (২৫.৩১ শতাংশ), দুই থেকে পাঁচ বছর বয়সী এক হাজার ১৯৪ জন (২০.৫৪ শতাংশ), পাঁচ থেকে ১০ বছর বয়সী ৭৬৮ জন (১৩.২১ শতাংশ) এবং ১০ থেকে ১৫ বছর বয়সী ৪১৭ জন (৭.১৭ শতাংশ)।

যেসব শিশু মারা যাচ্ছে, তাদের বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। মায়েদের পুষ্টিহীনতাও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলে হাম ও এর জটিলতা মারাত্মক আকার নিচ্ছে। শুধু টিকাদান বাড়ালেই হবে না, একই সঙ্গে শিশুদের পুষ্টি, দ্রুত চিকিৎসা, অক্সিজেন সাপোর্ট এবং স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারাদেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।