Browsing: গ্যাস

দেশজুড়ে গ্যাস সংকটের কারণে বৃহস্পতিবারের (৩০ জুলাই) দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে ফিলিং স্টেশন মালিক সমিতি। সোমবার (২৭ জুলাই) তারা এ ঘোষণা দেয়।

মহেশখালীর একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগান্তি বেড়েছে। বাসাবাড়িতে একদিকে গ্রাহকদের রান্নাবান্না ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিল্পকারখানায় উৎপাদন কমেছে। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ তৈরি হয়েছে।

এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সিস্টেম লসের নামে প্রতিদিনই হিসাবের বাইরে চলে যাচ্ছে প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস, যার আর্থিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় পাঁচ হাজার ১১০ কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদিত কারিগরি ক্ষতির বাইরে এই পুরো অংশই মূলত গ্যাস চুরি, অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনাগত দুর্বলতার ফল।

গ্যাস লাইন প্রতিস্থাপন ও লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তনের কাজের জন্য মঙ্গলবার (আগামীকাল) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই)দেশের কয়েকটি এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬.৯৩ টাকা থেকে কমিয়ে ৭৪.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।