Browsing: বৃক্ষমেলা

এই বনসাই’টির বয়স এখন ৪৭ বছর। বনসাই হলো একটি জীবন্ত শিল্প। শক্ত কাণ্ড বা ডালপালা বিশিষ্ট কোনো গাছকে বিশেষ কৌশল ও পরিমিত যত্নের মাধ্যমে টব বা পাত্রে কৃত্রিম উপায়ে খর্বাকৃতি বা বামনাকৃতির করে রাখা হয়। এটি জিনগতভাবে ছোট জাতের গাছ নয় বরং বড় হতে পারা সাধারণ গাছকেই ছাঁটাই ও পরিচর্যার মাধ্যমে ছোট রাখা হয়।

জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সারাবিশ্ব আজ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে অবস্থান করছে। এই সমস্যার সমাধানে বৈশ্বিক কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মেলায় গত ৬দিনে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ৮ হাজার ৫৮৪টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১৩ লাখ ৪৭ হাজার ৮৭০ টাকা।