Browsing: বেদে নারী

নরমাল ডেলিভারির সময় যে নিয়মকানুনগুলো মানতে হয়, বেদে জনগোষ্ঠীর নারীদের সেটুকু প্রশিক্ষণও নেই। যেহেতু এ মানুষদের জন্য আমরা সমাজের সব ধরনের সেবা পাওয়ার সুযোগ অবারিত রাখিনি, তাই মাঝে মধ্যে মেডিকেল ক্যাম্প করে হলেও মৌলিক কিছু বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার। কিশোরীদের মাসিকের সময়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও কোনো সাধারণ ধারণা নেই। এই অস্বাস্থ্যকর ব্যবস্থা শুধু নারীর নিজের জন্য ঝুঁকিপূর্ণ তা-ই নয়। একই সঙ্গে তার সন্তানের সুস্থতা নিয়েও আশঙ্কা থাকে।’