Browsing: আয়কর রিটার্ন

চলতি বছরের ১ জুলাই থেকে শুরু হয়েছে আয়কর রিটার্ন দাখিল করা। এ বছর থেকে বছরজুড়েই রিটার্ন দেওয়া যাবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে আয়করে ছাড় পাওয়া যায়। অনেকে এরই মধ্যে দিয়েছেন, অনেকে আবার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকেই আছেন বুঝতে পারছেন না তার আয়কর রিটার্ন দাখিল করতে হবে কি না।

প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়া করদাতাদের জন্য বাধ্যতামূলক। এখন প্রযুক্তির সুবিধায় কর অফিসে না গিয়েও ঘরে বসে অনলাইনে সহজেই আয়কর রিটার্ন দাখিল করা যায়। সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলে কয়েকটি ধাপ অনুসরণ করেই স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব পুরো প্রক্রিয়া।

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা দেওয়া হবে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।