Browsing: আরব

সৌদি আরবের রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকরার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির সরকার। এখন থেকে বিদেশিরাও সৌদিতে জমি , বাড়ি বা যেকোনো সম্পত্তিকিনতে পারবেন। তবে এই পুরো কেনাবেচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ‘সৌদি প্রপার্টি ’ নামক একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।  খালিজ টাইমসের  এক প্রতিবেদনে এইতথ্য উঠে এসেছে।