Browsing: আনচেলত্তি

রওয়ের বিপক্ষে শেষ ১৬–এর লড়াইয়ে ব্রাজিল পাচ্ছে না মিডফিল্ডার লুকাস পাকেতাকে। জাপানের বিপক্ষে ঊরুর চোটে পাকেতার ছিটকে পড়ার আগে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে চোট পেয়ে ছিটকে যাওয়া রাফিনিয়াও এখনও পুরোপুরি ফিট নন। ফলে নরওয়ের বিপক্ষে নকআউট ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। এমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে ব্রাজিলের ড্রেসিং রুমে খোলা হাওয়া হয়ে বইতে পারবেন কি নেইমার, নাকি আজও বেঞ্চেই ঠিকানা হবে ৩৪ বছর বয়সী সুপারস্টারের?

শেষ পর্যন্ত সব শঙ্কা পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। 
তবে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিলের উদীয়মান ফরোয়ার্ড এস্তেভাও, যিনি দলে জায়গা পাননি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও এস্তেভাওকে রাখা হয়নি। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর পেশিতে চোট পান এই চেলসি ফরোয়ার্ড।